মুলাদী সদর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন কামরুল আহসান

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার ইউনিয়ন নির্বাচন আগামী ১১ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২০জন মনোনয়ন পত্র দাখিল করেন। সদর ৬নং ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন দাখিল করেন। নৌকা প্রতিক নিয়ে ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো: কামরুল আহসান ও ইসলামি আন্দোলনের প্রার্থী বায়েজিদ হোসেন নাঈম মনোনয়নপত্র দাখিল করেন। প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চের আগেই বায়েজিদ হোসেন নাঈম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

গত ২৫ মার্চ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও মুলাদী সদর ইউনিয়ন রির্টার্নিং অফিসার শওকত আলী মো: কামরুল আহসানকে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: কামরুল আহসান একমাত্র তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের উন্নয়নের রূপকার বর্তমান চেয়ারম্যান কামরুল আহসান ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউনিয়নে উন্নয়নেরধারা অব্যহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য ২০১৬ সালের ইউপি নির্বাচনে কামরুল আহসান নৌকা প্রতীক নিয়ে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।