মুলাদী সদর ইউনিয়নে মৎস্যজীবিদের মাঝে চাল বিতরন

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী সদর ইউনিয়নে ৩১০ জন মৎস্যজীবিদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরন করেন চেয়ারম্যান কামরুল আহসান।

শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ চত্তরে করোনা মহামারীর কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং সরকারী বরাদ্ধকৃত চাল এর বস্তা না খুলে ৩জন মৎস্যজীবিকে ৪টি করে বস্তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার উত্তম কুমার, ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন সিকদার, সাবেক ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান জাকির ফরাজী, সাবেক ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম কাজী। এসময় ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান বলেন দেশে পুনরায় করোনা মহামারি আকার ধারন করেছে, তাই সকলেই সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাক্স পরিধান করে নিজে বাচুন, অন্যকেও সুস্থ রাখুন।