মুলাদীতে জল ফড়িং নারী সংঘের আত্ম প্রকাশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় জল ফড়িং নারী সংঘের নামে নতুন সংগঠনের আত্ম প্রকাশ। রবিবার ২৮ মার্চ বেলা ১২:৩০ মিনিটে মুলাদী সরকারী ডিগ্রী কলেজ মাঠে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস-এর কেক কাটার মধ্য দিয়ে জল ফড়িং নারী সংঘের আত্ম প্রকাশ। নারী জাগরণের অঙ্গীকার নিয়ে সাইমুন আরা হিয়াকে আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী-হিজলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন, মুলাদী সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়ের হোসেন জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন প্রমুখ।