কবিরহাটে অজ্ঞাত কারণে একজনের মৃত্যু

মোঃইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাও গ্রামের বেছু ডিলার বাড়ির মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) পিতা: মৃত বেলাল হোসেন (বেছু ডিলার) নামে এক জনের অপমৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ মার্চ) সকাল ৭টার সময় তার মেয়ে তাকে তার রুমে নাস্তা দিয়ে আসে। এর কয়েক ঘন্টা পর তার কোন ধরনের সাড়া-শদ্ধ না পেয়ে পরিবারের লোকজন তার রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে দুপুর ১২টার সময় কবিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে কবিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায় এটি বিষপানে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে তিনি আরো জানান থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।