নোয়াখালীতে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্ততঃপুর গ্রামে গৃহবধূকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন-সমাবেশ করেছে নিহতের পরিবার, স্বজনরা ও এলাকাবাসী।

এসময় তারা বলেন, ‘যৌতুকের জন্য প্রায়ই বিবি কুলসুম রুমাকে নির্যাতন করতেন তার স্বামী আলা উদ্দিন নিশু ও শ্বশুরের পরিবারের লোকজন। সবশেষ গত ২৫ মার্চ রুমাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে নিশু ও তার পরিবারের লোকজন।

বক্তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি।আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত, তা নাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবী করেন সচেতন মহল।