মুক্তিকামি জনগণের প্রাণ কেড়ে নিয়েছে সরকার: সরোয়ার

অনলাইন ডেস্ক॥
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার নিরপক্ষতা ভেঙ্গে দিয়ে জবর দখল করে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে।

সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় নগরীর সদররোড জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে হত্যার প্রতিবাদে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি বলেন, নিশিরাতের স্বৈরাচারী সরকার স্বাধীনতা দিবসে এদেশের মুক্তিকামি জনগণের বুকের তাজা রক্ত ঝড়িয়ে প্রাণ কেড়ে নিয়িছে।

দেশে আজ মত প্রকাশের স্বাধীনতা নেই। সাংবাদিক সাগর-রুনির হত্যার বিচার হয় না। সংবাদ কর্মীরা ডিজিটাল এ্যাক্ট আইনের ভয়ে হাত খলে কিছু লেখতে গেলে ভয় পাচ্ছে।

দেশ আজ দূর্নীতির উন্নয়নের ছোয়ায় ম্লান হয়ে গেছে চারদিকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা লুটপাটের স্বর্গ রাজ্যে পরিনত করে তুলেছে।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান,সহ-সাধারন সম্পাদক আনয়ারুল হক তারিন, মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর, মহানগর যুবদল সভাপতি এ্রাড, আখতারুজ্জামান শামীম, জেলা যুদবদল সাংগটনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান, আব্বাস উদ্দিন বাবলুসহ নগররি বিভিন্নস্থরের বিএনপি, স্বেচ্চাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।