কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমনে উর্ধ্বগতি নিয়ন্ত্রণে জরুরী মত বিনিময় সভা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা করেনা প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে করোনা ভাইরাস এর উর্ধ্বগতি নিয়ন্ত্রণে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সরকারী কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সরকারী বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, এস,বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমূখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজি, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবির লোক উপস্থিত ছিলেন।