স্বাধীনতা

স্বাধীনতা
-শিরিন চৌধুরী

একটি পতাকার জন্য নয়,
একটি মানচিত্রের জন্য নয়,
বহমান বৈচিত্র্যময় জীবনের জন্য নয়,
ঠিক যখন থেকে অধিকার
কেড়ে নিয়ে শোষনের প্রক্রিয়া শুরু হল…

তখন থেকে স্বাধিকার হয়ে স্বাধীনতা এল।

মাঝখানে অজস্র জীবন হারিয়ে গেছে
রক্তস্রোত….মিশেছে মাটির মায়ায়।

“স্বাধীনতা” শব্দটি রক্তের অলিগলি ঘুরে
আগুনের দগ্ধ তাপে পুড়ে

অসংখ্য নির্যাতিত আর ক্ষুধিতের আত্মচিৎকারে
আকাশ বাতাস আন্দোলিত করে
আমাদের হল।