তোমার অনুদান

তোমার অনুদান
হেলেন রহমান

সুন্দরকে কার না
লাগে ভালো?
তুমি সুন্দর! খুব সুন্দর!
তাই তোমায় লাগে
খুব ভালো।
সে তো নয় আমার অপরাধ
তোমায় ভালোবেসে ফেলা,
আমি কবি!

সুন্দরের পুঁজারী মানি
আর তুমিও সুন্দরজনা
তাই তো ভালোবাসি!

যদি তোমার মুখখানা
চাঁদের মত না হতো
তবে কি আমি হতাম
এতটা তৃষিত?

এখন আমার নেপথ্যের
ভালোলাগার গল্পে
ভর করো তুমি,
তুমি কতটা বোঝ সেকথা
জানিনে আমি!

জানি কেবল সেকথাটা আমি!
তোমার প্রতি,সুন্দরের মায়ায়
কবিমন আমার আজ উদাসী,
হয়ত চাইব না কিছুই
কেবল তোমায় পলকহীন চোখে
দেখার অনুমতি দিও!

যাতে জুড়াবে তৃষিত
কবিমন আমার
তোমার অনুদানে প্রিয়!