নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পর এবার পদত্যাগের ঘোষণা দিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার।

শুক্রবার (০২ এপ্রিল) রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গোলাম ছারওয়ার মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। ঠিক সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করব।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোলাম ছারওয়ার বলেন, তিনি মানসিকভাবে রাজনীতি না করার সিন্ধান্ত নিয়েছেন। শনিবার সবার সঙ্গে আলাচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র দেবেন বলেও জানান গোলাম ছারওয়ার।

এর আগে গত ৩১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন।