ইত্তেফাকের সাবেক জিএম খন্দকার শাহাদাৎ হোসেন আর নেই

বরগুনা প্রতিনিধি।।
দৈনিক ইত্তেফাকের সাবেক জেনারেল ম্যানেজার, সাপ্তাহিক পূর্বাণী পত্রিকার সাবেক সম্পাদক, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাবেক চেয়ারম্যান, ঢাকাস্থ বামনা সমিতির সাবেক সভাপতি এবং বামনার চির স্মরণীয় সন্তানদের অন্যতম সমাজ সেবক খন্দকার শাহাদাৎ হোসেন (সালু মিয়া) আজ রবিবার সকাল ৫ টার সময় ঢাকার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৫ বছর, তিনি দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-ভাপতি,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেনের ছোট ভাই।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সহ-সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড,হারুন আর-রশীদ,বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা প্রমুখ। বরগুনা জেলা সংবাদদাতা।
মেইলে ছবি দেয়া আছে।