করোনা আক্রান্ত খালেদা জিয়ার বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক।।
করোনা আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রবিবার (০৪ এপ্রিল) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দু-তিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন তিনি। এতে কটে করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।