বামনায় উপজেলা যুবলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাকিব সিকদার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলা যু্বলীগের যুগ্ন-সাধারন সম্পাদক পদে পদোন্নতি পেয়ে নির্বাচিত হলেন বরগুনা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আসমত আলী সিকদারের সুযোগ্য ভাতিজা সাকিব সিকদার। বামনা উপজেলা বাসীর দাবী এই সাকিব সিকদারে কে উপজেলা যু্বলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া যেতে পারে। গত বুধবার এই কমিটি প্রকাশ করেছেন বরগুনা জেলা আওয়ামী যুবলীগ।

বিগত ৩০/০৪/২০১৭ইং তারিখে বামনা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শওকত হাচানুর রহমান রিমন (এমপি), কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক- ফারুক হাসান তুহিন, কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, সুভাষ চন্দ্র হাওলাদার, সহ -সম্পাদক মিল্লাত হোসেন, ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া শামীম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী যুবলীগের বিল্পবী সভাপতি এ্যাড. কামরুল আহসান মহারাজ, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু সহ বরগুনা জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, বামনা উপজেলার সভাপতি এ্যাড. হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, যুগ্ম-সাধারন সম্মাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, যুগ্ন- সাধারন সম্পাদক জসিম উদ্দিন পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এডভোকেট চৌধূরী কামরুজ্জামান সগির ও এ্যাড.জাহাঙ্গীর হোসেন মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জামাল হোসেন হাওলাদার এবং পরিচালনায় ছিলেন তৎকালীন বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন সিকদার।

দ্বিতীয় অধিবেশন শেষে, সাইফুল ইসলাম সারওয়ারকে সভাপতি এবং তারিকুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে (১৩) সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বরগুনা জেলা আওয়ামী যুবলীগের নেতৃবিন্দ।

এর পরে সংগঠনটির পূর্নাঙ্গ কমিটি বরগুনা জেলা আওয়ামী যুবলীগ ঘোষণা করলে সেখানে আসমত আলী সিকদারের সুযোগ্য ভাতিজা সাকিব সিকদারকে ০৩ নং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটি প্রসঙ্গে সাকিব সিকদার ধন্যবাদ জ্ঞাপন করেন, ধন্যবাদ জানান বরগুনা -০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শওকত হাচানুর রহমান রিমন (এমপি)মহোদয়কে।

বরগুনা জেলা আওয়ামী যুবলীগ এর বিল্পবী সভাপতি এডভোকেট কামরুল আহসান মহারাজ,কেন্দ্রীয় যুবলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, জেলা যু্বলীগের সংগ্রামী সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু,এবং বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর বিল্পবী সভাপতি সাইফুল ইসলাম সারওয়ারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।