বরিশালে করোনা’র দ্বিতীয় টিকা প্রদান শুরু

রূপালী ডেস্ক॥
বরিশালে করোনা’র দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়। নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে টিকা গ্রহীতাদের টিকা প্রদান করা হয়েছে।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে ও দুরত্ব বজায় রেখে মানুষ টিকা গ্রহণ করেন। পুরুষদের ভীড় ছিলো বেশি।

বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, করোনার প্রভাব বেশি হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করছি।

কেন্দ্রে যাতে গ্যাদারিং না হয় সেজন্য আমরা টিকা গ্রহীতাদের ভাগ করে টিকা প্রদান করছি। আস্তে আস্তে সবাই টিকা পাবে।