আমরা স্কুলে যাই

আমরা স্কুলে যাই
-বিপ্লব গোস্বামী

আমরা স্কুলে যাই
সেথায় মোরা লেখি-পড়ি
আর তো গান গাই।

আমরা স্কুলে যাই
সেথায় সদা নিয়ম-নীতির
যত সুশিক্ষা পাই।

আমরা স্কুলে যাই
সেথায় মোরা মিলে-মিশে
খেলি তা-ধিন-ধাই।

আমরা স্কুলে যাই
সেথায় বিশুদ্ধ পাণি আর
পুষ্টি খাবার খাই।