বাংলাদেশের উপরে মিথেন গ্যাসের রহস্যময় ধোঁয়া!

অনলাইন ডেস্ক।।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ থেকে প্রচুর মিথেন গ্যাস নির্গত হয় বলে জানা গেছে। ফলে বাংলাদেশের আকাশে মিথেন গ্যাসের একধরনের রহস্যময় ধোঁয়ার আভাস দেখা গেছে। মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, যা গত দুই দশকে কার্বন ডাই অক্সাইডের তুলনায় ৮০ গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। খবর ব্লুমবার্গ গ্রিনের।

প্যারিসভিত্তিক একটি প্রতিষ্ঠান কেরস এসএএস বাংলাদেশে ১২টি সবচেয়ে বেশি নির্গমণের হার শনাক্ত করেছে। এই গ্যাস কোথায় দিয়ে নির্গত হচ্ছে, তা শনাক্ত করা জন্য স্যাটেলাইট পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

জিএইচজিএসএটি ইনকের প্রেসিডেন্ট স্টিফেন জারমেইন এ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এখন পর্যন্ত এটাই সবচেয়ে শক্তিশারী ও স্থায়ী নির্গমণ। কিন্তু কোথায় থেকে তা হচ্ছে, তা এখনো বোঝা যাচ্ছে না।

ব্লুফিল্ড টেকনোলজিস ইউরোপীয় স্পেস এজেন্সির তথ্য বিশ্লেষণ করে বলেছে, আমাদের তথ্যমতে, বিশ্বে সবচেয়ে বেশি মিথেন নিঃসরণ ঘটে বাংলাদেশে। স্যাটেলাইটে সেটা অবশ্যই ধরা পড়বে।

বাংলাদেশের ওপর দেখা যাওয়া এই নির্গমণ সবাইকে ভাবাচ্ছে। বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে কম উচ্চতা এবং জনসংখ্যার ঘনত্বই ভাবনার বিষয় বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশের পরিবেশবিষয়ক মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, আমরা এই সমস্যা নিয়ে সচেতন। এটা হয়তো আমাদের ধানক্ষেতগুলো থেকে বের হচ্ছে। কৃষকরা যখন ক্ষেতে সেচ দেন, তখন জলাবদ্ধ মাটি থেকে বিপুল পরিমাণে গ্যাস উত্থিত হয়।

এছাড়া মিথেনের আরেকটি উৎস হলো মাটির ভেতরে থাকা খনিজ গ্যাস। মাটির স্তর উন্মুক্ত হয়ে গেলে এই গ্যাস বেরিয়ে আসতে পারে। এ নিয়ে আরো জানতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।