মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ: বলেশ্বরে অভিযান

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করেছে। বড়মাছুয়া, মাঝেরখাল, কাটাখাল জানখালী ও তুষখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় নদীতে বসানো অবৈধ বাঁশ-খুঁটি উপড়ে ফেলা হয়।

পরে জব্দকৃত অবৈধ জাল, বাঁশ-খুঁটি নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডর উপস্থিতিতে নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম, এএসআই আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহায়ক মনোজ মন্ডল ও স্থানীয় জনপ্রতিনিধি।