কাউখালীতে ডাক্তার ও নার্সসহ করোনায় আক্তান্ত ১১ জন

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
করোনার ২য় ঢেউ আঘাত লেগেছে কাউখালী হাসপাতালে। হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও ডাক্তার আরিফা ছিদ্দিকা সহ মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে প্রতিদিন শত শত রোগী বিভিন্ন রোগে চিকিৎসা নিতে আসে।

ফলে হাসপাতালের এই অবস্থা দেখে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক হওয়ার ভয়ে অনেকেই হাসপাতালে এখন চিকিৎসা নিতে যাচ্ছেন না। হাসপাতালে তেমন কোন স্বাস্থ্য সুরক্ষা না থাকায় রোগীরা অনেকটাই অরক্ষিত হয়ে পরেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ১১ জনের আক্রান্তের কথা নিশ্চিত করে বলেন সবাইকে সাবধানতা অবলম্বন করে চিকিৎসা নিতে হাসপাতালে আসতে হবে।