উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার, দায়িত্বে মু্ইন তালুকদার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলার বামনা উপজেলা শাখার সাধারন সম্পাদক তারিকুজ্জামান সোহাগকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) জেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। একই বিজ্ঞপ্তিতে যুগ্ন-সাধারন সম্পাদক মুইন তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড.কামরুল আহসান মহারাজ বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারনে তারিকুজ্জামান সোহাগকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।