নরসিংদীতে ৩২ কেজি গাঁজাসহ পলাতক আসামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) তারিখে বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩২ গাঁজাসহ পুলিশ একজন পলাতক আসামী আটক করেছে।

ডিবির সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে উপ পরিদর্শক সেরাজুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ মাহবুব আলম, এম এম ইউনুস আলী, সিপাহি মোঃ সাইদুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম শিবপুরের শাহ্পুর পাটুয়ার পাড়স্হ ঢাকা সিলেট মহাসরকের পূর্ব পাশ থেকে আসামী মোঃ ছানি মিয়া(২০) পিতাঃ মোঃ বাবুল মিয়া কে ৩২ কেজি গাঁজা সহ আটক করা হয়।

জানাগেছে, ছানি মিয়া সংগী অপর আসামী মোঃ ফারুক মিয়া (৩০) পিতাঃ মৃত ফতেহ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।