ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন(৪৮) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ বরিশাল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ৮ এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ জনৈক মোঃ সামছুল হক এর খাবার হোটেলের সামনে আটক করে। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) একটি মামলা দায়ের করেন।

ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর দল জাকির হোসেন নামে একজনকে ১২ কেজি গাজা সহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।