মুলাদীতে জেলা যুবদল নেতা তসলিম উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

মুলাদী প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিনের সুস্থতা কামনায় মুলাদীতে দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল হোসেন সরদার।

শুক্রবার (০৯ এপ্রিল) বাদ আসর মুলাদী সদর ইউনিয়নের সরদার বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সরদার সোলায়মান, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর মোল্লা, ইব্রাহীম, সাইফুল বয়াতী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার, সম্পাদক নিজাম সরদার, উপজেলা ছাত্রদল যুগ্ন-আহবায়ক পলাশ, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহিন সরদার, রাকিব সরদার, ইমরান সরদার, সাকিব সরদার, জুয়েল, পলাশ, কাওসার ফকির, ফেরদৌস, আল আমিন, মাইন উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।