করোনায় আক্রান্ত আকরাম খান

স্পোর্টস ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করে আকরাম খান সাংবাদিকদের বলেন, কয়েকদিন ধরে ঠাণ্ডা ও একটু গলাব্যথা ছিল। পরীক্ষা করিয়ে কালকে জানতে পেরেছি যে করোনা পজিটিভ। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাসাতেই আইসোলেশনে আছি।

আপাতত ঠাণ্ডা ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা নেই জানিয়ে সাবেক এই ক্রিকেটার আরও বলেন, শনিবার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে।