আগৈলঝাড়ায় পূর্বসুজনকাঠী আওয়ামী লীগ পরিবারের মতবিনিময় সভা

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের আওয়ামী লীগ পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষে ও আবুলহাসানাত আব্দুল্লাহ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে শুক্রবার (০৯ এপ্রিল) সন্ধায় আব্দুর সাত্তার মোল্লার বাড়ির উঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মোল্লা সমাজের সভাপতি উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আব্দুর সাত্তার মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, টিটু তালুকদার,আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, আগৈলঝাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরোয়ার দারিয়া, শিক্ষক তারক চন্দ্র দে, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত গৈলা ৫নং ওয়াড আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, সাবেক যুবলীক নেতা জাকির হোসেন মানিক মোল্লা, মোঃ ইয়াকুব হোসেন শিল্পী মোল্লা, মোঃ হান্নান মোল্লা, পূর্বসুজনকাঠী সমাজকল্যাণ সংসদের সভাপতি মোঃ আজিম হোসন বাদল মোল্লা, মোঃআসাদুজ্জামান সবুজ মোল্লা,সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ সরোয়ার হোসেন অপু মোল্লা,কলেজ ছাত্রলীগ সাধারান সম্পাদক মোঃ সৌরভ মোল্লা, ইউনিয়ন যুবলীক নেতা মোল্লা মোঃ মাসুদ,মোঃ টিপু মোল্লা,মোঃ মনির মোল্লা মোঃ সবুজ মোল্লা প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।