মঠবাড়িয়ায় সরকারি কলেজের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের একাডেমিক নতুন দোতালা ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক একাডেমিক এ কলেজ ভবনটি।

জানা গেছে, ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স তৌহিদুল বাশার কবির এন্টারপ্রাইজ ২০১৯-২০ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি দোতালা বিশিষ্ট আধুনিক এ কলেজ ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। চার তলা ফাউন্ডেশনে তৈরী এ ভবনটিতে আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা রয়েছে।

সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় কক্ষ সংকট দুর হয়েছে। এ ভবনটিতে অনার্সের রাস্ট্র বিজ্ঞান ও বাংলা শিক্ষার্থীরা এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। যে কোন সময় দৃষ্টি নন্দন আধুনিক একাডেমিক এ কলেজ ভবনটি ভার্চূয়াল পদ্দতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।