বামনায় আ.লীগ নেতার মায়ের মৃত্যুতে শোক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলার বামনার কালিকাবাড়ী গ্রামের মরহুম সিকদার মোহাম্মদ শাহজাহানের স্ত্রী, রামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলী হোসেন জমাদদার ফুল মিয়ার বড় মেয়ে এবং বামনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন সিকদারের মা জাকিয়া বেগম বেবী করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২.৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া,,,,,,, রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই পুত্র,এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আজ শনিবার বিকেল ৫ টায় তার নামাজে জানাযা শেষে বামনা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বাবু, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.হারুন অর রশীদ, সাধারন সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা,বামনা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)মুনইম তালুকদার প্রমুখ। বরগুনা জেলা সংবাদদাতা।