করোনায় মৃত্যু মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামের তার নিজ বাড়ির মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।