আমি দৈত্য করোনা

আমি দৈত্য করোনা
-বিচিত্র কুমার

আমি দৈত্য করোনা
পৃথিবীর সব খানে দিব হানা,
বদলে দিব বিশ্বের গতিপথ
করব খানা খানা।

হু হা হাহা হাহাহা!
এই পৃথিবী করব আমি গ্রাস
সকল মানুষ হবে আমার ত্রাস।

আমাকে চিনিস আমি বহুরূপী
আমার আছে দুটি ভয়ংকর ছানা,
হাঁচি আর কাশি ওরা
কাছে পেলে কাউকেই ছাড়ে না…
হা হা

দুপচাঁচিয়া, বগুড়া।