চরফ্যাশনে ১০লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওয়ার্ডে ১০লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করেছে পাষন্ড স্বামীসহ শশুর বাড়ীর লোকজন। তাকে মুমূর্ষ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন থানায় একটি অভিযোগ দালিখ করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১১ এপ্রিল) দিবগত রাত ১টার সময় স্বামী কবির হোসেন, দেবর নোমান ও শাশুরী একাত্রিত হয়ে কুপিয়ে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। তার ডাকচিৎকারে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের পিতা কাজল ছাপলাদার জানান, আড়াই মাস পূর্বে বিয়ে হয়।বিয়ের সময় ৫লাখ টাকা যৌতুক হিসাবে দেয়া ড্রাইবিং লাইসেন্সসহ বিভিন্ন কাজের অযুহতে। চলতি মাসে মটর বাস ক্রয়ের জন্যে জামাতা কবির হোসেন ১০ লাখ টাকা যৌতুক দাবী করেন।এই টাকা দিতে অস্বীকৃতি জানালে আয়েশা বেগমকে তার স্বামী, দেবর ও শাশুরী এলোপাতারি কুপিয়ে আহত করেছে। এই ব্যপারে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন বলে আহতের পিতা জানিয়েছেন।

উল্লেখ্য চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওয়ার্ডের দুদুমিয়ার পোলের কাছে রফিকুল ইসলামের ছেলে কবির হোসেনের সাথে দৌলতখাঁন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজল ছাপলাদারের কন্যার সাথে ১লাখ ৮০হাজার টাকা দেনমোহরে ইসলামী শরিয়ামোতাবেক বিয়ে সম্পন্ন হয়।