কাউখালীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, একদিনে ভর্তি ৮

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অত্যাধিক গরম, অনাবৃষ্টি ও বিশুদ্ধ পানির তীব্য সংকটের কারনে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১দিনে ৮টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে, হাসপাতাল সূত্রে জানাযায়। গত এক সপ্তাহে অর্ধশত ডায়ারিয়া রোগী আক্রান্ত হওয়ার খবর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান জানান। গত তিনমাসে ১১১ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গ্রামে গঞ্জে ও প্রত্যন্ত অঞ্চলেও খড়ার ও প্রচন্ড গরমের প্রভাবে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, ডায়ারিয়া ওয়ার্ডে করোনা রোগী ভর্তি থাকায় সাধারণ বেডে ডায়রিয়া রোগীকে ভর্তি করায় চিকিৎসায় ব্যাহত হচ্ছে বলে স্বজনরা জানান।