সময়ের অন্তরালে

সময়ের অন্তরালে
-মাহফুজা রিনা

যাকে একবার দেখে,
যার গল্প শুনে শুনে মুগ্ধ হয়েছিলে!
যে মুগ্ধতা থেকে তাকে তোমার মাঝে
বিলীন করেছিলে!
সে তোমার ভালোবাসা।

তোমার শূন্যতা তাকে কতোটা কাঁদায়
তা তুমি কখনো কল্পনাও হয়তো কর না।
চোখের কোণে জমে থাকা অশ্রু ফোঁটা
হয়তো দেখতে পারো,
মনের গহীনে জমে থাকা কষ্টের কালো মেঘ?

যার সাথে প্রাত্যহিক লেনাদেনা,
তার বন্ধুত্ব চিরচেনা।
যে মেঘ কখনো স্পর্শ করা যায় না,
বাইরের চোখে দেখা যায় না,
দুইহাতে আগলেও ধরে রাখা যায় না,
সে কষ্টের কালো মেঘ তোমার সৃষ্টি।
সময়ের অন্তরালে চলে গেছো বহুদূরে।

অথচ তুমি বলেছিলে সময়ের আড়ালে
তোমার ভালোবাসা বিলীন হবে না এতোটুকুও।
তুমি যদি তোমার অন্তহীন সত্তা জুড়ে
একান্তই নিজের করে নিতে তাকে!

সেও তোমার হাত ধরে পারি দিতো অনন্ত পথ।
পারি দিতো জীবনের শেষ খেয়াটিও।
সীমাহীন অনন্ত পথের যাত্রী হতে পারেনি,
সে হতে পারেনি তার মতো করে,
সে যে আবদ্ধ তোমার প্রেমের
সংকীর্ণতার বাহুডোরে।