এফজেড মোটরসাইকেল কিনতে টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন, শিক্ষক আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করার অপরাধে জাকির নামের প্রাথমিকের এক শিক্ষককে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে পুলিশ। শিক্ষক জাকির বরগুনা সদর উপজেলার পশ্চিম গুদিঘাটা গ্রামের রুস্তম আলীর ছেলে।

জানা গেছে, জাকির তার স্ত্রীকে ৬ মার্চ রাত নয়টার সময় বরগুনা ব্যাংক কলোনী ভাড়া বাসায় বসে তিন লাখ টাকা যৌতুক দাবী করে নির্যাতন করেছে তার স্ত্রীকে। স্ত্রী চিকিৎসা শেষে বরগুনা থানায় ১৩ মার্চ অভিযোগ দিলে বরগুনা থানার পুলিশ জাকিরকে আটক করে।

জাকিরের স্ত্রী বলেন, আমি বরগুনা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। আমার স্বামী যৌতুকের দাবীতে প্রায়ই নির্যাতন করে আসছে। ৬ মার্চ আমার স্বামী একটি এফ জেড মোটর সাইকেল কেনার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবী করে। আমি যৌতুক দিতে অস্বীকার করলে নির্মম ভাবে নির্যাতন করে বাসায় আটক করে রাখে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহীদুল ইসলাম বলেন, থানায় অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে জাকিরকে আটক করা হয়েছে।