বরিশালে সামাজিক সংগঠন শেখাই পরিবারের পূর্নাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।
পথ শিশুদের পড়ার প্রতি উৎসাহিত করা, দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, বাসায় টিউশনির মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাড়ানো বরিশালের সামাজিক সংগঠন “শেখাই পরিবার” তার পূর্নাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে।

গত ১৩’ই এপ্রিল এক অনলাইন মিটিংয়ের মাধ্যমে এ নতুন প্যানেল ঘোষণা করেন শেখাই উপদেষ্টা মণ্ডলী। সেখানে উপস্থিত ছিল শেখাইয়ের গত মেয়াদের সকল পরিচালক এবং বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।

পরে সর্বসম্মতিক্রমে মোঃ মোস্তাক আহমেদকে প্রেসিডেন্ট এবং মোঃ আসাদুজ্জামানকে মহাপরিচালক হিসেবে ঘোষণা করে শেখাই সংগঠনের ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে যারা দায়িত্ব পেয়েছেন, হেড অব টিউশন ডিপার্টমেন্টঃ মোঃ মনিরুজ্জামান, হেড অব আইটি ডিপার্টমেন্টঃ আব্দুল্লাহ আল আরাফ,হেড অব এক্সাম ডিপার্টমেন্টঃ সুগত সিকদার, হেড অব কোচিং ডিপার্টমেন্টঃ গাজী হাদিউজ্জামান, হেড অব স্টাডিজ ডিপার্টমেন্টঃ মোঃ লিটন আকন্দ, হেড অব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টঃ মারুফ আহমেদ এবং হেড অব সোশাল ওয়ার্ক ডিপার্টমেন্টঃ আলামীন হোসাইন।

সংগঠনের পরিচালনা পর্ষদ গঠনকালে নবগঠিত কমিটির মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, শেখাই সংগঠনের প্রধান অঙ্গীকার নিজে শিখে অন্যকে শেখানো। আমরা বরিশালের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের নিয়ে সমাজে ভালো কিছু কাজ করতে বদ্ধ পরিকর।সকলের সহযোগীতায় এক নতুন সমাজ ও সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করবো।তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

শেখাই পরিবারের সাবেক মহাপরিচালক হাবিবুর রহমান হিমেল বলেন, বর্তমানে শেখাই শুধু স্টুডেন্টদের ফ্রি টিউশন ম্যানেজ করে দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। শেখাই এখন যোগ্য শিক্ষার্থীদের টিউশন ম্যানেজ করে দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। আশা করি পূর্ব অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে নতুন কমিটির সবাই মিলে শেখাইকে এগিয়ে নিয়ে যাবে।