নলছিটিতে দুই ইটভাটায় অর্থদন্ড

মোঃ মিজানুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি ইটভাটার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শুক্রবার সকালে পৌর এলাকার সারদল গ্রামে নির্মিত পরিবেশের ক্ষতিকর ইটভাটায় অভিযানে নামে উপজেলা নির্বাহী অফিসার।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ইট ভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩’র ০৪ ধারায় অনুযায়ী অভিযুক্ত এস. আর. বি. ও এম.এম. বি. ব্রিকস ফিল্ডের মালিকদের ৯০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।