কাঠালিয়ায় বজ্রপাত আতঙ্কে ব্যবসায়ীর মৃত্যু

কাঠালিয়া প্রতিনিধি, ঝালকাঠি।।
ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতের আতঙ্কে মো. হানিফ সিকদার (৬৫) নামের এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলায় বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হয়। এ সময় হানিফ সিকদার নিজ বাড়ীর গোয়াল ঘরে গরু বাঁধতে গেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে আকাশে বিদ্যুৎ চমকিয়ে বজ্রপাত হলে আতঙ্কে তার মৃত্যু হয়।