করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর

বিনোদন ডেস্ক।।
ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর। বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন৷