গৌরনদীতে লকডাউন কার্যকর করতে মহাসড়কে চেকপোষ্ট

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
মহামারী করোনভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে বরিশালের গৌরনদীর মহাসড়কে নিয়মিত চেকপোষ্ট বসিয়ে কাজ করছেন গৌরনদী মডেল থানা পুলিশ।

দক্ষিণাঞ্চলের সড়ক পথে প্রবেশদ্বার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটায় কঠোর লকডাউনের প্রথম দিন থেকে গৌরনদী মডেল থানার অফিচার্স ইনচার্জ আফজাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসায়।

গৌরনদী মডেল থানার অফিচাসর্ ইনচার্জ আফজাল হোসেন জানান, সরকার ঘোষিত ১৮ শ্রেনির যানবাহন ব্যাতিত ব্যাক্তিগত যানবাহন, মোটর সাইকেল আরোহী ও যাত্রীদের মুভমেন্ট পাশ যাচাই বাচাই করে জেলায় প্রবেশ করতে দেয়া হচ্ছে।যাদের মুভমেন্ট পাশ নেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া পথচারীদের করোনারভাইরাস সংক্রান্ত প্রতিরোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি প্রতিপালন, স্বাস্থ্য বিধি সচেতনতা করা হচ্ছে।