আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ
-এ কে এম শামীম আহমেদ

রাজত্ব চলুক অমানুষের
জিতে যাক সমস্ত নগ্নতা।

আমি চুপচাপ দেখে যাবো,
আমি যে সভ্য ভীষণ মানি ভদ্রতা।

আমি রাজাকার হবো না বলেই চুপচাপ
দেখে শুনে চলি হতে চাই না দেশদ্রোহী
আমি নির্বাক চিত্তে ভালোবাসি দেশ
মুক্তি পেতে চাই আসমানী ওহী।

আমি আছি বলেই পরাধীনতা বেঁচে আছে
আমি বাঁচি বলেই জালিমেরা ক্ষমতায় বসে
আমি আমার শেষ দেখিনা বলেই সূর্য ওঠেনা আর
আমি জন্মেছি যবে এই বাংলায় এসেছে অন্ধকার।