ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, গভীর রাতে হেফাজত নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে মাওলানা ইমরান নোমানী নামে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মাওলানা ইমরান নোমানী নোয়াখালী জেলা হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে।

নোয়াখালী ডিবি পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তিনি নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে গত তিন চারদিন ধরে সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিল।