হিজলায় ইট বোঝাই গাড়ির চাপায় শিশু নিহত

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নে মান্দ্রা বাজারের নিকর ইট বোঝাই গাড়ির ধাক্কায় মোঃ ইব্রাহীম (৬ বছর) বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার  হিজলা গৌরবদী ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, হিজলা গৌরবদী ইউনিয়নের দক্ষিণ মান্দ্রাতর কুশুরিয়া থেকে কাকুরিয়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলেমিটার পিচ ঢালাই রাস্তার কাজ চলমান, চলমান কাজের ইটের গাড়ি ইট নিয়ে যাওয়ার সময় গাড়ীর নিচে চাপা পরে ৮ বছরের শিশু মোঃ ইব্রাহীম নিহত হয়। নিহত শিশু দক্ষিণ মান্দ্রাতর কুয়রিয়া গ্রামের বাসিন্দা মেঃ মাইদুল চৌকিদার এর ছেলে। গাড়ি চালক মোঃ আনেয়ার হেসেন হিজলা উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পরেই গাড়ি চালক আনোয়ার পালিয়ে যায়। এদিকে নিহত শিশু ইব্রাহিম এর বাড়িতে চলছে কান্না, আহজারি। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়েছে বলে জানা জায়নি।