প্রেমিক

প্রেমিক
-এ কে এম শামীম আহমেদ

কিছুই বলবোনা
কিছুই দেখবো না
লেখবো না একটি শব্দও।
বুকের ভিতরটা ভেঙেচুরে যেমন থাকুক
দেখে না যেন কেহ।

আমরা নিশ্চুপ নিরবতায়…
দেখবো তাকিয়ে ঝলসানো সমাজের নির্লজ্জতা।
আমাদের দৃষ্টি আটকে থাকুক
কৃষ্ণচূড়ার ঢালে বসা মাছরাঙার দিকে
লিখতে গেলেই কেমন উঁহু করে প্রেম চলে আসে বুকে।

আমরা প্রেমিক হয়েছি শব্দের ইমারত সাজিয়ে
অথচ প্রেমহীন পড়ে আছে মানব হৃদয় অমানুষের বিষাক্ত গ্রাসে
ভয়ে কেঁপে ওঠে গর্ভের শিশুটিও ধর্ম অধর্মের ত্রাসে।

তবুও আমরা প্রেমিক লিখে যাই কত রোমান্টিকতা
আচ্ছা প্রেম মানেই কি ঠোঁট ছুঁয়ে শরীরের সৌখিনতা!
প্রেম মানেই কি একটি সংসার সাজানোর উদ্যোগ
প্রেম কি কেবল যুকক যুবতীর ভাজ খোলো উপভোগ।

আমারা চুপ থাকি তাকিয়ে দেখেও হয়ে যাই দৃষ্টিহীন
কারন আমরা প্রেমিক হতে চাই…
তাও আবার কোন নারীর গোপন বাসানায় মুগ্ধ হতে।

দেশ মানুষ এবং দেশ এই তিনের প্রেমিক কখনও কি কেউ হবো?