পাকিস্তানে থেকে জঙ্গি মতাদর্শ নিয়ে দেশে ফেরেন মামুনুল: পুলিশ

অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল মামুনুল হকের। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যান। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সংহিতার ঘটনা ঘটান। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সম্মেলনে এসব কথা বলেন।

‘এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন। পাকিস্তানে ৪০ দিন অবস্থান করেন এবং সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরেন।’