আবারো করোনায় মৃত্যু বাড়লো, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০১

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জনে। ৬ দিন পর দেশে করোনায় মৃত্যু একশ ছাড়াল। গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২২ জন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।