বরগুনায় ১২শত ইয়াবাসহ নারী কারবারি আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এ বিষয়টির সততা নিশ্চিত করেছেন। সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ৪টার দিকে গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্ততি রয়েছে।