সেনবাগে স্ত্রীর সাথে বিরোধ, সিএনজিচালকের লাশ উদ্ধার

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে পলাশ আহমেদ (৩২) নামের এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে পলতীমঙ্গল গ্রামের টিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত পলাশ আহমেদ ওই বাড়ির নওয়াব আলীর ছেলে। তার দুটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে স্ত্রীর সাথে বিরোধ চলে আসছিল পলাশের। এদিকে বিভিন্ন ব্যক্তি থেকে দার নেওয়া টাকার পরিশোধ করতে না পারায় হতাশার মধ্যে ছিলেন তিনি। রোববার পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে পুনঃরায় ঝগড়া হয়। সন্ধ্যার কোন একসময় লোকজনের অজান্তে নিজের কক্ষের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পলাশ।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।