মঠবাড়িয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে সোমবার (২৬ এপ্রিল) মিলাদ, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শাহ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বিশেষ সম্পাদক কেএম হুমায়ুন কবির। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা ইউপি সদস্য মাহবুব কবির মনির, আঃ লতিফ হাওলাদার, জামায়াত নেতা মাওলানা মাছুম হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ কামাল তালুকদার। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।