মির্জাগঞ্জে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোগদখলীয় বসতবাড়ী ও মন্দিরের জমি অবৈধ ভাবে ডি সি আর নেওয়ার বিরুদ্ধে ভিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সুবিদখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে মানবন্ধন করে জমি ভোগদখলীয় ওয়ারিশ সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন। মানববন্ধনে উপস্থিতি ছিলেন ওই জমি ভোগ দখলীয় সুভাষ চন্দ্র ব্যাপারী, রাজিব, গোপাল, ভুপাল ও নারী পুরুষসহ শতাধিক লোকজন।

এসময় বিক্ষোভকারীর জানান, জমিটি আমরা ১০০ বছর পর্যন্ত ভোগদখল করে আসছি। যাহা পূর্ব সুবিদখালী মৌজার ২৯৬ নং খতিয়ানের ০.১৮ একর জমি এর মধ্যে ৪০৭ নং দাগে পূর্ব-সুবিদখালী সার্বজনীন মন্দির। জমি ভুমি অফিসের অফিস সহায়ক মোসাঃ খাদিজাতুল কোবরা, নৈশ প্রহরী জামিল আহম্মেদ ও পরিচ্ছন্নতা কর্মী নিত্য ভুমালী তাদের আত্মীয় স্বজনদের নামে ডিসিআর এর মাধ্যমে জোর পূর্বক দখলের চেষ্টা করতেছে। তাদের ডিসি আর বাতিল সহ জামিল ও খাদিজার বিচারের দাবী জানাই।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুজ্জামান বলেন, তদন্ত চলমান আছে। ভূক্তভোগীরা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।