মুলাদীতে অসহায় ও দুঃস্থ কর্মহীন লোকদের মাঝে ১০টি ভ্যান ও ৩টি দোকান বিতরণ করা হয়

ভূঁইয়া কামাল, মুলাদী

বরিশালের মুলাদী উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে অসহায় ও দুঃস্থ কর্মহীন লোকদের মাঝে ২৯ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় ভ্যান ও দোকান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান হাজী মুহসিন উদ্দিন খান, উপজেলা প্রকল্পো বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা উত্তম কুমার ও সাংবাদিকবৃন্দসহ সুবিধাভুগিরা।

ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য ৩জনের মাঝে মালামালসহ ৩টি দোকান প্রদান ও ১০জন অসহায় ও দুঃস্থ কর্মহীন লোকদের মাঝে ভ্যান বিতরণ করা হয়।