অবেলায়

অবেলায়
-এ কে এম শামীম আহমেদ।

সেই যে কবে বলেছিলেম শুভ সকাল
জবাব দাওনি তাঁর।
বহু বসন্ত পাড় করে সেই তো এলে…
যবে জীবনে এসেছে নেমে অন্ধকার।

আলোহীন পথে ভেঙে যাওয়া স্বপ্ন বিবর্ণ স্মৃতিতে
আহত পাখির মত ডানা ভেঙে বিষাক্ত বাতাসে
হাল ছেড়ে দেয়া জীবন অসুখের নেশায় মেতেছে
আর তুমি এলে কিনা বলতে ভালোবাসো খুব!!!

আহা ভালোবাসা!!!!
এতকাল শুনতে পাওনি তুমি হৃদয়ে স্বকরুণ আর্তনাদ।
কত রাত চাঁদ জাগা পৃথিবীতে ছিলেম অন্ধকারে
সূর্য ওঠা সকালে ছিলেম মগ্ন ভীষণ ব্যথাভারে।

সুখের প্রচন্ড তৃষ্ণা বুকে চেপে যবে ভুলেছি প্রেম কি?
তবেই এলে তুমি ভালোবাসতে বুঝি!!!

আমি তো ভালোবেসেছিলেম জীবন ভালবেসেছিলেম তোমায়
আজ সবশেষে জীবনকে ঘৃণাভরে বুকে জমিয়েছি অন্ধকার
আলোর পৃথিবী পর করে দিয়ে মৃত্যু হয়েছে আপন আমার।