হারানো ২০ মোবাইল উদ্ধারে এসআই আরিফের চমক

গাজী মো. তাহেরুল আলম||
মোবাইল ফোন যেনো এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি ছাড়া এক মুহূর্ত থাকা দায়। মোবাইল ফোন নেই বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। প্রিয় এ জিনিসটি হারিয়ে বা চুরি হয়ে গেলে এতোদিন বের করা কঠিন হলেও প্রযুক্তির বদৌলতে এখন তা সহজ! এ সহজ কাজটি সফলতা সাথে যিনি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি ভোলা সদর থানার এস আই আরিফুল ইসলাম।

আরিফুল বলেন, “ভোলা সদর থানার ওসি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে থানায় জিডি হওয়া হারানো এবং চুরি হওয়া ২০ টি মোবাইল উদ্ধার করে, স্ব স্ব মালিকের হাতে তুলে দিয়েছি।”

এ প্রসংগে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, কোন মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে সঠিক কাগজপত্র নিয়ে জিডি করলে আমরা একজন অফিসারের উপর দায়িত্ব দিলে তিনি তার প্রচেষ্টায় মোবাইলটি উদ্ধার করে মালিকের কাছে তুলে দিচ্ছেন। সেই হিসেবে এ পর্যন্ত ২০টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দিত হয়ে কামরুল ইসলাম রিপন বলেন, “পুলিশ যে জনগনের বন্ধু সেটা আজ আবারো প্রমাণ হলো।”